পাই দিবসে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

১৪ মার্চ, ২০২০ ১৯:৩৯  
১৪ মার্চ, শনিবার ছিলো মহান বিজ্ঞানী ‘অ্যালবার্ট আইনস্টাইন’ এর ১৪১ তম জন্মদিন। এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় ‘পাই’ দিবস হিসাবে। দিবসটিতে এবারই প্রথ আন্তঃ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রতিযোগিতাটি ছিলো দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত। দেশের ৬৫ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ছাড়াও প্রতিযোগিরা নিজ বাসা থেকেও অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ৩০টির মতো প্রতিষ্ঠানই ঢাকার বাইরে থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন। দুপুর ৩টা থেকে শুরু রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘন্টা ব্যাপী এই প্রতিযোগিতা চলে কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ (vjudge.net) এ।